
বগুড়া থেকে রায়হানুল ইসলাম :
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসলাম হোসেনকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল হামিদ মিটুল বর্তমানে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ কারণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহ-সভাপতি মোঃ আসলাম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোঃ আসলাম হোসেন বলেন, এই দায়িত্বকে তিনি অত্যন্ত আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তিনি বলেন, সভাপতি আব্দুল হামিদ মিটুলের দিকনির্দেশনা ও আদর্শ অনুসরণ করে সংগঠনের স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের শ্রমিকদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়নের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও পড়ুন
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
বগুড়ায় ১০০ বোতল নিষিদ্ধ মাদকসহ দুই নারী আটক
বাঞ্ছারামপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধারের দাবি পুলিশের