
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি, সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, টিকটক, ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। প্রযুক্তিকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, একজন ভদ্র, বিনয়ী, সৎ ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। কারণ ভালো মানুষই দেশ ও সমাজের প্রকৃত সম্পদ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদের এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান