হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিনে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হারুন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মোঃ মামুন হাওলাদার ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ কাচিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রুপাই মুন্সি বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯১ পিচ ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় । সে ওই এলাকার মৃত আঃ জলিলের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!