
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
তৃষিত হৃদয়কে শীতল করতে তরুণদের হাতে গড়া গাছের ডালে গড়ে তোলা হয়েছে ‘গরিবের এসি’। আর তাতেই পথচারীরা তৃপ্তির ঢেঁকুর তুলছেন। তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন প্রকৃতির শীতল ছায়ায় প্রশান্তি খুঁজতে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নুর উইলবিল সংলগ্ন পীরগাছা রোডে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী আড্ডাস্থল। স্থানীয়রা একে ভালোবেসে নাম দিয়েছেন—‘গরিবের এসি’। কিছুদিন আগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে, স্থানীয় একদল উদ্যমী তরুণ নিজেদের চেষ্টায় রাতের অন্ধকারেই গাছের ডালে তৈরি করেন এই বাশের মাচান।
নুরুইল বিল ও শাপলার বিলের বুক চিরে বয়ে আসা হিমেল হাওয়া আর গাছের ছায়ায় এই মাচানটি এখন ক্লান্তি দূর করার অন্যতম ঠিকানা। স্থানীয় তরুণরা জানান, কৃত্রিম বাতাসের চেয়ে প্রকৃতির এই বিশুদ্ধ বাতাসই তাদের কাছে বেশি প্রিয়। ঐতিহাসিক নুরুইল বিল ও মনোরম শাপলার বিল দেখতে আসা ভ্রমণপিপাসুদের জন্যও এটি এখন নতুন এক আকর্ষণ। তরুণদের দাবি সরকারি উদ্যোগে প্রায় ১২০০ বিঘার এই নুরুইল বিল পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে উদ্যোগ গ্রহণ করলে প্রকৃতিতে ফিরবে প্রাণ।
প্রযুক্তির যুগে কৃত্রিম এসির বদলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর এই উদ্যোগ যেন সদিচ্ছারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে এটি সচেতন মহলের দাবি ।

আরও পড়ুন
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড
কাউখালীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ