
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ হলরুমে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস পালনে আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, উপজেলা শিক্ষা অফিসার বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, আনসার ভিডিপি অফিসার ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটি উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার,উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।

আরও পড়ুন
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড
তৃষিত হৃদয়কে শীতল করতে তরুণদের হাতে গড়া গাছের ডালে ‘গরিবের এসি’
কাউখালীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন