হোম » সারাদেশ » বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনের কারাদণ্ড

বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনের কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিম্নোক্ত দণ্ডাদেশ প্রদান করেন—

– মো. রবিউল ইসলাম (৫৫), পিতা: মৃত ফজলুর রহমান, গ্রাম: দামাইক্ষেত্র— ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড। – মো. কামরুল হাসান জিপু (৩৫), পিতা: আফতাব উদ্দিন, গ্রাম: ভাবকি— ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড। – রমনাথ রায় (৬৫), পিতা: মৃত যতীন্দ্রনাথ রায়, গ্রাম: দামাইক্ষেত্র— ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড। – বাবুল ঋষি (৫৬), পিতা: নান্টু ঋষি, গ্রাম: ভাবকি, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর— ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!