হোম » সারাদেশ » অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
‎অস্ত্র মামলায় আদালতের রায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।  মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই, হত্যা, অপহরণসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎র‌্যাব-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর নং-১৬১/১৪, এসটি নং-২৬২/১৪ (সদর), প্রসেস নং-১৬৮/২৬, অস্ত্র আইনের ১৯(চ) ধারার মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪) দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে রয়েছেন।
‎এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন শিববাটি ভান্ডারি মেঘা সিটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি মো. সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার শিববাটি কিশোরীলাল রায় লেন এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. জালাল শেখ।

‎র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ‎এ বিষয়ে র‌্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় র‌্যাব ভবিষ্যতেও আরও জোরালো ভূমিকা পালন করবে।
‎র‌্যাব কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতার ফলে অপরাধীদের পালিয়ে থাকার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!