
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
তিস্তা পরিদর্শনে তিন মন্ত্রী সাথে ছিলেন এমপি আব্দুস সাত্তার । শুক্রবার (১৯ জুন) ইং নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সংযোগস্থল তিস্তা সেতু ও তিস্তা নদী পারের মানুষের খোজ খবর নেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নীলফামারী জেলার তিস্তা ব্যারাজ এলাকা এবং জলঢাকা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো পরিদর্শনকালে তিস্তা পাড়ের মানুষের সুরক্ষায় স্থায়ী ও পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদীর ড্রেজিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় সাথে ছিলেন ডোমার – ডিমলা নীলফামারী -১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। তিনি ঘুরে ঘুরে তিস্তা এলাকার মানুষের বিভিন্ন সমস্যাগুলো মাননীয় মন্ত্রী মহাদয়গণের নিকট উপস্থাপন করেন।
তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধীজন। এ সময় মন্ত্রী বলেন, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন হইবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বিভাগীয় কমিশনার থেকে সচিব পদে পদোন্নতি শরফ উদ্দিন চৌধুরীকে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা
নওগাঁর কালিতলা ফাঁড়ির অভিযানে দুর্ধর্ষ চোর গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা
নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম