
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৩বিজিবি বিশেষ অভিযানে বিপুল পরিবার ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। রবিবার (১৪ জুন) চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ০২ টি বিশেষ অভিযানে *১৬২ বোতল* ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
আজ সকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি কর্তৃক ০১ টি অভিযানে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে হতে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে আনুমানিক দুপুর ০৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর ০১টি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এছাড়াও, *৫৩ বিজিবি চলতি জুন মাসে ভারতীয় ৬২১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে*, যার আনুমানিক বাজার মূল্য ২,৭৮,০০০/- (দুই লক্ষ আটাত্তর হাজার) টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার