হোম » সারাদেশ » আজ থেকে সুন্দরবন প্রবেশ বন্দ, বিপাকে জেলে বাওয়ালী মৌয়ালীরা

আজ থেকে সুন্দরবন প্রবেশ বন্দ, বিপাকে জেলে বাওয়ালী মৌয়ালীরা

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধিঃ জলজ প্রাণী, মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে আগামীকাল ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশাধিকার বন্ধ হচ্ছে। এ সময় মাছ ধরা, মধু সংগ্রহ, পর্যটনসহ সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বনবিভাগের এ সিদ্ধান্তে সুন্দরবননির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বনজীবীর মধ্যে জীবিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এরই মধ্যে নতুন পাস বা অনুমতিপত্র প্রদান বন্ধ করা হয়েছে এবং বন এলাকায় অবস্থানরতদের নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
বননির্ভর জেলে মৌয়ালীরা জানান, তিন মাস বন বন্ধ থাকায় তাদের আয়-রোজগারের প্রধান উৎস বন্ধ হয়ে যায়। ফলে অনেক পরিবারকে ঋণ করে সংসার চালাতে হয়। তারা নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বন ও বন্যপ্রাণীর প্রজনন ও সংরক্ষণের স্বার্থে এ নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে কাউকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বনবিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা ও প্রণোদনার একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!