হোম » সারাদেশ » বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

বন্দর (নারায়নগঞ্জ)উপজেলা সংবাদদাতা

নারায়নগঞ্জ বন্দরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে। রবিবার(৩১ মে) ধামগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আমৈর বটতলা সঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ড তিন তিনবারের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু-আল ইউছুফ খান টিপু, সদস্য সচিব নারায়নগঞ্জ মহানগর বিএনপি, এডভোকেট বিল্লাল হোসেন, বন্দর উপজেলা বিএনপি ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা বিএনপি সহ-সভাপতি মো.মোমেন ভুইয়া,আব্দুল হামিদ খান ভাসানী, আমজাদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক, আমির হামজা সাংগঠনিক সম্পাদক,শফিকুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক মুন্নী আক্তার মহিলা দল নেত্রী।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!