
বন্দর প্রতিনিধি
নারায়নগঞ্জ বন্দরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক ফলজ ও সবজি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকার ভুক্তভোগী কৃষক মোঃ আক্তার হোসেনের চাষকৃত জমিতে।
শনিবার (৩০ মে ) গভীর রাতে এই ফসলী জমির সবজি গাছের উপর হামলা চালিয়ে প্রায় ২০ শতাংশ জমির ফসলি সবজির গাছ কেটে ফেলা হয়।
সূত্রে জানা যায়, স্থানীয় কাজীপাড়া গ্রামের মোঃ আক্তার হোসেন তার বাড়ির পাশের জমির মালিক নেছার উদ্দিনের নিকট থেকে প্রায় এক একর জমি ভাড়া নিয়ে তার মধ্য বিভিন্ন রকমের সব্জি ও ফসলের চাষ করেন। তার মধ্যে চাল কুমড়া, ঢেরশ, চিচিঙ্গা, মুলাম, শশা, বরবটি সহ বিভিন্ন গাছ লাগান। প্রত্যেকটি গাছেই সব্জিতে পরিপূর্ণ। এতে রাতের অন্ধকারে কে বা কাহারা ফলন্ত সবজি গাছের চারা গাছ কেটে ফেলে।
এ বিষয়ে জমির ভাড়াটিয়া মালিক মোঃ আক্তার হোসেন বলেন, কিছুদিন আগে উক্ত জাগায় এলাকার কিছু লোক মাঠ বানিয়ে ফুটবল খেলতে চেয়েছিলো। তাতে আমি অনুমতি দেইনি বলে তাদের মাধ্যমে এমন নিকৃষ্ট কাজ হইতে পারে। তাছাড়া অনেক কষ্ট করে ও দীর্ঘ সময় ধরে গাছগুলো লাগিয়েছিলাম। জমিতে চাষাবাদ করতে গিয়ে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। দূর্বিত্তরা গভীর রাতে সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। এমনকি একবার নয় পরপর চারবার চার রাতে ফসলি জমির সকল সবজি গাছ কেটে দিয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার