হোম » সারাদেশ » বগুড়ার বীরকেদার ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়ার বীরকেদার ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

​রায়হানুল ইসলাম,  বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৩ মে (শনিবার) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় জনগণের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হয়।
​উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছেলিম উদ্দিন।
​অনুষ্ঠানে বীরকেদার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেলাল হাফিজ ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয়ে সংবলিত বাজেট বিবরণী জনসাধারণের সামনে পাঠ করেন। এবারের বাজেটে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
​সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ছেলিম উদ্দিন বলেন, “এই বাজেট বীরকেদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের বাজেট। জনগণের ট্যাক্সের টাকায় ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতেই এই উন্মুক্ত বাজেটের আয়োজন। আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মডেল ইউনিয়ন পরিষদ গঠনে বদ্ধপরিকর।”
​উন্মুক্ত বাজেট অধিবেশনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী আসনের সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ জনগণ সরাসরি তাদের মতামত ও বিভিন্ন উন্নয়নমূলক দাবির কথা চেয়ারম্যানের সামনে তুলে ধরেন এবং চেয়ারম্যান তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!