হোম » সারাদেশ » ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

রবিউল হাসান লায়ন, জামালপুর
অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল/২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা ও পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
বৃহস্পতিবার (২১ মে) রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাননীয় ডিআইজি জনাব এর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি।

সার্বিক কর্মমূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ সাফল্যের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। জামালপুর জেলা পুলিশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে— ২০১টি মামলা নিষ্পত্তি, ৮টি ক্লুলেস মামলা উদঘাটন, ৪৮৫৭ পিস ইয়াবা ও বিভিন্ন মাদক উদ্ধার, ২২৫ জন আসামি গ্রেফতার, ৬৩ জন ভিকটিম উদ্ধার এবং ৯৯৯ কলের ৪৫০টি অভিযোগ নিষ্পত্তি।

এই অর্জনে গর্বিত জামালপুর জেলার পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!