হোম » সারাদেশ » ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল কাদের ফকির (৭২) – কে গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

‎মঙ্গলবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানা পুলিশ ও র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ী গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেনের ১২ বছর বয়সী মেয়ে স্থানীয় পাঁচথুপী নশরতপুর ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, আব্দুল কাদের ফকির মাঝে মাঝে ওই পরিবারের বাড়িতে এসে বসতবাড়ি দেখাশোনার কাজ করতেন।

‎গত ৩ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা বলে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়।

‎এরপর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের অবহিত করেন এবং পরে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, র‌্যাব-১২-এর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!