
মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল অন জেলা প্রতিনিধি, তারেক রহমান ও মাই টিভির তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নাচোলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে আধাঘণ্টা ব্যাপী এই প্রতিবাদ সভা করেন নাচোল উপজেলার সাংবাদিক সমাজ।
দুই সহকর্মীর উপর হামলা, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সহকর্মী ভাইদের উপর অন্যায়ভাবে হামলার বিচার নিশ্চিত করতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।
এছাড়াও নাচোলের সকল প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের আড়াল করার চেষ্টা চলছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।
তারা আরও বলেন সাংবাদিকরা হচ্ছে কলম যোদ্ধা, জাতির বিবেক, এই জাতির বিবেকের উপর হামলা মানেই সত্যের কণ্ঠরোধ করা। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন যে, আগামী সাতদিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে আমরা পাঁচ উপজেলার সাংবাদিকরা একসাথে ঐক্য হয়ে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিসের সামনে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার