
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৩৯), একই এলাকার ইয়েন খাঁনের ছেলে মামুনুর রশিদ (৩২), সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৪০) এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রোহাবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে সেলিম রেজা (২৮)।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ ওসমান গণী জানান, মঙ্গলবার (৫ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশের একটি দল পূর্ব ভরণশাহী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২