হোম » সারাদেশ » দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ হেকমত আলী মন্ডল, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক দেবীগঞ্জ পঞ্চগড়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ ছিলেন  উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ বিন জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ সুমন ধর রায়, হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার, এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক।
এছাড়াও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো. বেলাল হোসেন। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় চিলাহাটি ইউনিয়নের একটি তেল পাম্পে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দেবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখা, চুরি-ডাকাতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভা শেষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান সভাপতি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!