হোম » সারাদেশ » জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

রবিউল হাসান লায়ন, জামালপুর 
জামালপুরে ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ  আব্দুর রহিম আজ এ আদেশ দেন।
আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান,  ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায়  মৃত্যুদন্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং  কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়।

একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণ মামলায় আব্দুল হাই মন্ডল,  মোঃ আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছে।
একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে।
রায় প্রদানের সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও বাকীরা পলাতক রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!