
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট তামিল ও জুয়া বিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়—মোঃ আবু তাহের (পিতা: লিটন মিয়া, গ্রাম: কামারচট্র), মোঃ আঃ সামাদ (পিতা: আবেদ আলী, গ্রাম: খলিশাকুড়া), মোঃ গাজীউল মোল্লা (পিতা: মোবারক, গ্রাম: বামুনিয়া), মোঃ জাকিরুল ইসলাম (পিতা: মৃত কবো কসাই, গ্রাম: দুর্গাহাটা) এবং মোছাঃ রেহেনা বেগম (স্বামী: আবুল কাছেম, গ্রাম: সাতচুয়া মধ্যপাড়া)।
এছাড়াও একই উপজেলার নারুয়ামালা মেলায় জুয়া খেলার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ বেলাল হোসেন (পিতা: মৃত দেলোয়ার, গ্রাম: চামুরপাড়া), মোঃ জহুরুল ইসলাম (পিতা: ইয়াছিন, গ্রাম: প্রথমার ছেও), মোঃ জাহাঙ্গীর আলম (পিতা: মৃত আঃ ছাত্তার, গ্রাম: প্রথমার ছেও), মোঃ রাসেল (পিতা: আমজাদ, গ্রাম: সানাইপুকুর) এবং মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মৃত মম খান, গ্রাম: প্রথমার ছেও)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত