হোম » Uncategorized » কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধ:
পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যা সাতটার পর দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। সম্প্রতি বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। উপজেলায় সহকারী কমিশনার ভূমি প্রশিক্ষণে থাকায় সরকারি প্রশাসনিক বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝেও  আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন এর  নেতৃত্বে  পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে উপজেলার উত্তর বাজার, দক্ষিণ বাজার, চিড়াপাড়া, বাস স্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অপরাধে রতন ষ্টোরকে ৫ শত টাকা, ওয়ালটন প্লাজাকে ১হাজার টাকা এবং স্বপ্ন সুপারশপকে ১হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে দেন। তবে যারা আইন অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল ব্যবসায়ীকে আইন মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!