
রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ভোজ্য তেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নামী প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময়,মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা,সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা,মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে র্যাব-১৩, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য