
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে মাদক সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৫ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক ব্ক্রিম চাকমা এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মাদক বিক্রেতা শিউলী বেগম (৪৫), একই মহল্লার জমির উদ্দিনের ছেলে স্বপন মন্ডল (৪৫), রহিম উদ্দিনের ছেলে রাজু খান (৩৫), হিলি সিপি এলাকার আকরাম মন্ডলের ছেলে গোলজার হোসেন (৩০) ও নিলফামারী জেলা সদরের মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩২)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ বলেন, উপজেলার দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী মাদক বিক্রেতা শিউলি বেগম বাড়িতে মাদকের আসর বসান। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪ জন পুরুষকে মাদক সেবন কালে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে বসিয়ে ৪ মাদক সেবীকে ১ বছর করে ও মাদক বিক্রেতা শিউলি বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই