
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রখ্যাত সমাজসেবক এবং দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম এমদাদ আলী খান অত্র অঞ্চলের অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো– বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, বাসাইল ফোরকানিয়া মাদ্রাসা এবং বাইতুস-সালাম জামে মসজিদ (ছাতা মসজিদ)।
এমদাদ হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান খান লাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।
এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো: নুরুল ইসলাম, সদস্য সচিব আ. সবুর খান (চানু), পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া সহ কলেজের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত