
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, উপজেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ওসি তদন্ত প্রবাস কুমার বসু,সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,বিআরডিবির চেয়ারম্যান হারুণ – অর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ