
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগীতায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২ টি রামদা ১ টি কাটার ও ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান , যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা