
নিজস্ব প্রতিবেদক
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে ‘বনানী গ্রীন সোসাইটি’ বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ (বিজিএস চত্বর) এক বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সহ সভাপতি মুস্তাক হাসানের সভাপত্তিতে ও সাধারণ সম্পাদক আইনুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বনানী গ্রীন সোসাইটির ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কে বিজিএসের সিনিয়র সদস্য মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন চৌধুরীকে সাবেক নির্বাচন কমিশনার জনাব, ছহুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হুদা কে সাবেক সচিব ইকবাল উদ্দিন আহম্মেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র আব্দুল মালেক কে ইঞ্জিনিয়র মৃধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এম জাহিদ উদ্দিন কে উপদেষ্টা আছাদ উল্লাহ শিকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন লাতু কে নির্বাহী সদস্য সৈয়দ ফয়েজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল কে প্রকৌশলী এমদাদুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি কবিতার ছন্দে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেন।
বিজিএস-এর উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ছুহুল হোসাইন তাঁর বক্তব্যে বলেন:”জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তাঁদের এই বীরত্বগাথা ও ত্যাগের প্রতি আমরা চিরঋণী।”
অন্যতম উপদেষ্টা সাহাবুদ্দিন খান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই চমৎকার আয়োজনের জন্য বনানী গ্রীন সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনার সমাপ্তি ঘটে।
সবশেষে জাতির কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ফয়েজুল ইসলাম।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস