
নিজস্ব প্রতিবেদক
বনানী গ্রীন সোসাইটির অত্যন্ত সম্মানিত সদস্য ও আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব শাহ আলম ভাই আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ মার্চ)) সকাল ৪:০০ ঘটিকায় তিনি তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে বনানী গ্রীণ সোসাইটি কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দানে দোয়া কামনা করছেন।
মরুহুমের নামাজে জানাজা বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে ও বনানী কবরস্থানে সমাহিত করা হবে ।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস