
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস’ (সেভ)।
সম্প্রতি উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ প্রদানের পাশাপাশি শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। ঈদ উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সংগঠনটির এই মানবিক উদ্যোগ এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চিফ টিম লিডার আসিফ সিকদার, মিডিয়া টিম লিডার মোহাম্মদ আলামিন, মিডিয়া টিমের কো-টিম লিডার শামিম খান, শিক্ষা টিমের কো-টিম লিডার রিয়াদ বিশ্বাস, স্পোর্টস টিমের টিম লিডার আকাশ শিকদার, স্পোর্টস টিমের কো-টিম লিডার মুক্তাদির রহমান এবং হেলথ অ্যান্ড ফুড টিমের কো-টিম লিডার এনামুল খান প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং আগামীতেও জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান