
বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধ:
মুক্তিযোদ্ধা মন্ত্রি এড. আহমেদ আযম খান বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী আমার উপর আস্থারেখে আমাকে যে দ্বায়িত্ব দিয়েছেন এবং বাসাইল সখীপুরবসীসহ দেশবাসীর মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় নিয়ে যে প্রত্যাশা রয়েছে আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই। এই মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা নিয়ে ঈদপরবর্তীতে বসে সিদ্ধান্ত নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই নির্দশনা অনুযায়ীই কাজ করবো। বাসাইল সখীপুর নিয়ে নির্বাচন পূর্ববর্তী অনেক পরিকল্পনার কথা বলেছি। উন্নয়নের কতদিক নিয়ে কাজ করলে এই বাসাইল সখীপুরবাসীর মুখে হাসি ফুটবে ,আমার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে সেই দিকগুলিতেই কাজ করবো ইনশাআল্লাহ।
রবিবার(২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা হলরুম মিলনায়তনে পেশাজীবী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং পেশাজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিএমটিসিএল, আরটিএইচডি এর যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া।
এসোসিয়েশনের আহবায়ক মায়মানসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোহাম্মদ বদিউজ্জামান খান পিন্টু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রীপত্নী নার্গিস সিদ্দিকী, সিএনআইএল প্রকৌশলী প্রফেসর ড.খসরু মিয়া, নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব ড.মো. আকনুর রহমান পাট ও বস্ত্রমন্ত্রনালয়ের যুগ্মসচিব ড.মো. আমিনুল ইসলাম, অর্থমন্ত্রনালয়ের উপ-সচিব আমিন শরিফ সুপন, উপসচিব মাসুম আলী বেগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমসহ অন্যরা।
মন্ত্রী আরো বলেন, বাসাইল থেকে মাদক,জুয়া একেবারে নির্মূল করতে হবে।বাসাইলের উন্নয়ন ত্বরান্বিত করতে আমি এই উপজেলা পেশাজীবী সংগঠনের সকলকে পাশে চাই।আমরা সকলে মিলে একটি সুন্দর বাসাইল গড়বো।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা