হোম » সারাদেশ » প্রয়াত কবি-লেখক, পিতা-মাতা ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার 

প্রয়াত কবি-লেখক, পিতা-মাতা ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার 

জাহিদ হাসান
কুষ্টিয়ার ভেড়ামারায় শুদ্ধ সাহিত্যচর্চার অন্যতম মাধ্যম কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র উদ্যোগে প্রয়াত কবি-লেখক, পিতা-মাতা ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং ইফতারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ই মার্চ) স্থানীয় সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি, সাহিত্যিক আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মোঃ আনোয়ার উল আজিম, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী, ভেড়ামারা বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডক্টর মোঃ নুরুল আমিন জসিম ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাথী গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, কুষ্টিয়ার গীতিকার ও কবি পরাণ মাস্টার, পদ্মা পাড়ের কবি মনির উদ্দিন, প্রবীণ কবি মোজাম্মেল হক, কবি আশরাফুল ইসলাম চাঁদ, শাহিনুর হালিম, আব্দুল কুদ্দুস, তারিকুল ইসলাম তারেক, কমল খন্দকার, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ কবি, সাহিত্যিক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!