
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাঁচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতারের আধা ঘন্টার মধ্যে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী