
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”
এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে এগারটায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন,কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির,শিক্ষা একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বোরহান আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক