
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী এলাকায় শ্রী চয়ন রাজভর হত্যা মামলার সঙ্গে জড়িত চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন খাজা ফকিরের ছেলে আমিনুর ফকির (৪৫), তার ছেলে রাব্বি ফকির (২১), মৃত জিন্নাহ ফকিরের ছেলে তাহের ফকির (৪৫) এবং শাহীন ফকিরের ছেলে রাকিব ফকির (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে হাট ফুলবাড়ী বাজারের তেতুলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্রী চয়ন রাজভরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, শ্রী চয়ন রাজভর হত্যা মামলায় চারজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান