
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতিবাঁধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে করতোয়া নদীর ওপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটি নির্মিত হলে করতোয়া নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে যে ভোগান্তি ও বিচ্ছিন্নতার সৃষ্টি হয়, তা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত আরও সহজ ও দ্রুততর হবে। ফলে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২