
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বিএনপিকে কোণঠাসা করতে তৎপর হয়ে উঠেছে একটি চক্র। তারা কৌশলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মিশে দলীয় অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করতে একটি চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বুধবার দুপুর ২টার দিকে নলডাঙ্গার একটি মিডিয়া হাউজে আয়েজউদ্দিন, রাজিব হোসেন, শেফালী বেগম ও জয়োনব বেগম সংবাদ সম্মেলন করে জালাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে শেফালী বেগম জানান, নলডাঙ্গা মধ্যপাড়ার মৃত দলিল উদ্দিনের ছেলে জালাল হোসেনের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। তিনি বলেন, নলডাঙ্গা মৌজাস্থ জমি মোছাঃ হাজেরা ও মোঃ রাজিবের নিকট হতে ২০১৭ সালে ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করে শান্তিপূর্ণভাবে
ভোগদখল করে আসছেন। যার আর এস খতিয়ান-৮৭, আর এস দাগ-৪৬২, পরিমাণ ১.৭৬ শতাংশ জমি বসতভিটা, যেখানে তিনি কলাগাছ রোপণ করেন।
তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে জালাল হোসেন তার কলাবাগানে প্রবেশ করে ৩টি কলার কাঁদি কেটে প্রায় তিন হাজার টাকার ক্ষতি করেন এবং সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ বিষয়ে জানতে চাইলে জালাল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোেগ দায়ের করেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মোছাঃ জয়োনব বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী আবুল কালাম আজাদের পৈতৃক সম্পত্তি বসতভিটা তিনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন। যার আর এস খতিয়ান-৮৭, আর এস দাগ-৪৬২ ও ২৪৪, পরিমাণ ৮.৭৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তার অভিযোগ, গত ১৫/০২/২০২৬ তারিখে জালাল হোসেন রাতে তার বসতবাড়িতে প্রবেশ করে শয়নঘরে তালা দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করেন। পরদিনতার অভিযোগ, গত ১৫/০২/২০২৬ তারিখে জালাল হোসেন রাতে তার বসতবাড়িতে প্রবেশ করে শয়নঘরে তালা দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করেন। পরদিন সকালে কারণ জানতে চাইলে তাকেও গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
জয়োনব বেগমের ছেলে রাজিব অভিযোগ করে বলেন, জমি প্রপান ফিলিং স্টেশনের মালিক এস.এম. জাহিদুল ইসলামের নিকট ৪৬২ দাগে ১ শতক ৪ লিংক জমি বিক্রি করার পরও জালাল তাদের নানাভাবে নির্যাতন ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
প্রপান ফিলিং স্টেশনের কর্মচারী আয়েজউদ্দিন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ অপপ্রচারের বিচার দাবি করেন।এ বিষয়ে জালাল হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা