
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে জোরপৃর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মিটুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবীতে মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে রৌমারী থানা ও কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন । এমনটাই ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে।
পুলিশ, মামলা ও সূত্রে জানা যায় , একই গ্রামের রৌমারী আলগা মৌজায় জে এল নং-২২,খতিয়ান নংএসএ ১১১৬৯, দাগ নং এসএ ২৬৩৩ দাগের ১.১৫ একর জমির মধ্যে ১৯৮৭ সালে রফিয়াল এর কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করেন আব্দুল মন্ডল ও ২০১১ সালে রফিয়ালের মেয়ে মাসুদার কাছ থেকে ৩ শতক জমি দলিল মুলে ক্রয় করেন আব্দুস ছালাম এবং প্রায় ৩৮ বছর থেকে তিনি ভোগদখল করে আসছেন। ৮ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন মন্ডলের ছেলে আব্দুস ছালাম। নিজ নামে হাল-নাগাদ, খারিজ খাজনাদিও সম্পন্ন করেন তিনি।
গত ২৬ মার্চ ২০২১ সালে ভূমিদস্যু আবুল কালাম এর ছেলে মিটুল মিয়া সহ তার স্বজন ও ভারাটিয়া লোকজন লাঠিসোঠা নিয়ে দলবদ্ধ ভাবে ওই জমিতে যায় এবং পূর্বের ঘর ভেঙ্গে নিজেদের দখলে নিয়ে টিনশেড বেড়া দিয়ে ঘিরে ফেলে। পরে ওই জমির অপর পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। এতে জমির প্রকৃত মালিক আব্দুস ছালাম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে এলাকার মাতাব্বরদের কাছে ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এনিয়ে গ্রাম্যমাতাব্বরগণ কয়েকবার শালিশি বৈঠকে বসলেও কোন নিরোসন হয়নি। সে বিচার না পেয়ে আব্দুস ছালাম বাদী হয়ে রৌমারী থানা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর একাধীক অভিযোগ দায়ের করেন। বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী পরিবারটি ন্যায় বিচারের জন্য গত ২৯ জুলাই ২৫ ইং কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং ২৫২/২৫। উক্ত মামলার প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারী ২৬ ইং তারিখে সরেজমিনে তদন্ত করার জন্য কুড়িগ্রাম বিজ্ঞ-আমলী আদালত থেকে দুইজন আইজীবি আসেন।
বিষয়টি সম্পর্কে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলী বলেন, বিজ্ঞ আদালতের আদেশে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত