
এম হিরন প্রধান :
মহাখালী মডেল হাই স্কুলে বিদ্যালয়ের মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ জিয়াউল করিম, সহকারী অধ্যাপক ও চেস্ট এন্ড মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ও অ্যাজমা সেন্টার, মহাখালী এবং সভাপতি, মহাখালী মডেল হাই স্কুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আমিদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, গুলশান, ঢাকা। মিস পউলা মেয়ো, এপেক্স সিএসআর লিড চ্যাম্পিয়ন, এপেক্স ডিএমআইটি লিমিটেড। তাহমিনা বেগম, প্রধান শিক্ষক, আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাখালী। ইশমাত জাহান লিসা, চিফ পাবলিক অফিসার, এপেক্স ডিএমআইটি লিমিটেড এবং রিয়াজুল ইসলাম বকুল, বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিনা বেগম, জিয়াউল হক, আবুল মোতালেব মাহমুদসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতালেব হোসেন ও কাউছার ইসলাম।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই বাড়ায় মনোবল।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস