
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে পর্যটকদের নিরাপত্তাহীনতার মধ্যে এক পর্যটককে ছিনতাই করা হয়েছে। শুক্রবার বিকালে মানকালী কুন্ড এলাকায় জিহাদ (১৮) নামের এক পর্যটকের ওপর চারজন ছিনতাইকারী চড়াও হয়। ছিনতাইকারীরা তার গলায় চাকু ঠেকিয়ে Realme C14 মোবাইল ফোন ও ৯০০ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ইমন (২৯), পিতা স্বাধীন, গ্রাম অন্তবালাকে গ্রেফতার করেছে। বাকি দুই আসামি শরিফ (২৩), পিতা অজ্ঞাত, পলাতক এবং শাকিল (২৩), পিতা লুতফর, গ্রাম মহাস্থান নামাপাড়া, পলাতক।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাস্থান এলাকায় ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে গেছে। ধৃত ইমনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাস্থানগড়ের মতো প্রত্নতাত্ত্বিক এলাকায় দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনা সাধারণ পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সচেতন মহল প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। শিবগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২