
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে আনুষ্ঠানিকভাবে এ মসজিদটি উদ্বোধন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মোল্যার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের হামযা (রাঃ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, ‘মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং এটি সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু। এই মসজিদটি সম্পূর্ণভাবে শিরক ও বিদআত মুক্ত পরিবেশে এবং পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর সঠিক দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, যা অত্র অঞ্চলের মানুষের সঠিক দ্বীন পালনে সহায়ক হবে।’ সভাপতির বক্তব্যে আবুল কালাম মোল্যা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মসজিদের সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
নবনির্মিত এই মসজিদটি এলাকায় সহীহ আকিদা ও আমলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা