হোম » সারাদেশ » মোরেলগঞ্জ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে  বিক্ষোভ মিছিল…

মোরেলগঞ্জ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে  বিক্ষোভ মিছিল…

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
বক্তারা আরও বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!