
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ২৭ জানুয়ারি মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুয়াপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন সাগর এর নির্বাচনী প্রচার জনসংযোগ করেছেন। টাঙ্গাইল ২ গোপালপুর- ভুয়াপুর সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন সাগর ভোটারদের নিকট ঘুরে হাতপাখা মার্কা ভোট প্রার্থনা করেন এবং অঙ্গীকার করেন আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা সংসদ সদস্য হতে পারলে গোপালপুর ভুয়াপুর উপজেলা থেকে দুর্নীতি, মাদক মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, ঘুষ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের ভোগান্তি দূর করা হবে এবং কোন প্রকার চাঁদাবাজি করতে দেওয়া হবে না ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা জয়যুক্ত হলে সংসদ সদস্য হতে পারলে বাংলাদেশে ইসলামী শাসন ইসলামী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে কৃষকের স্যার কীটনাশক দেওয়ার ব্যবস্থা করা হবে ন্যায্য মূল্যে। তাই গোপালপুর বাঁশির কাছে ভোট প্রার্থনা করে বলেন ইসলামী আন্দোলন হাত পাখা মার্কাকে জয়যুক্ত করার জন্য।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক