
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাচোল সরকারি কলেজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সর্দার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল ক্যাম্প কমান্ডার মেজর আসিক, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আসাদুল হেলাল।
এসময় নাচোল সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল নির্বাচন অফিসার দুলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী উপস্থিত ছিলেন।
বক্তাগণ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য যে, প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬০জন সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০, পোলিং অফিসার ১৩০ জনকে ৫টি হলরুমে ৫জন ট্রেনার এ প্রশিক্ষণ কর্মশালা প্রদান করেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া