
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে ৪বছরের একটি শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায় উপজেলার কচুয়াকাঠি গ্রামের টিপু শেখের চার বছরের শিশু পুত্র আয়ান সেখ বাড়ির পাশে থাকা ডোবার (পুকুর)পানিতে পড়ে মারা গেছে। এ ব্যাপারে আয়ানের চাচা মহিদুল ইসলাম জানান আয়ানের বাবা-মা আয়ানের জন্মের ৩ মাস পর তাকে তার নানা আসপরদী গ্রামের জাকির হোসেনের বাড়িতে রেখে ঢাকার গাজীপুরের গার্মেন্টসে চাকরি করতে যান। আয়ান সেই থেকেই নানা নানীর কাছে বড় হতে থাকে। আয়ানের নানা একজন রিক্সা গ্যারেজের মিস্ত্রি। শনিবার (২৪ শে জানুয়ারি ) সে সকালে কাজের উদ্দেশ্যে গ্যারেজে চলে যান। আয়ান তখন নারীর কাছেই ছিল।দুপুর বারোটায় নানী রান্নাবান্নার কাজে যখন ব্যস্ত ঠিক তখন শিশু আয়ান ঘর থেকে বের হয়ে ঘরের পাশে থাকা ডোবায় পরে যায়। ঘটনার সময় আয়ান কে তার নানী ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ি ও এলাকার লোকজন বিষয়টি জানালে তারা সকলে মিলে খুঁজতে খুঁজতে ঘরের পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার ছেলেটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক