
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি :-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শীতের কষ্ট লাঘবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ’। বুধবার সকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সময় রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস, সুকন্যা দাস পূজাসহ আরও অনেকে প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, “শীত মানে যেমন উৎসব, তেমনি অসহায় মানুষের জন্য এটি কঠিন পরীক্ষা। ফুটপাতের মানুষের কাছে শীত যেন মৃত্যুর সামিল। উত্তরের মানুষের হাড়কাঁপানো এই কষ্ট কিছুটা লাঘব করতে এবং উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ স্বল্প পরিসরে কম্বল বিতরণের এ উদ্যোগ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া