হোম » সারাদেশ » বাসাইলে সুজনের নতুন কমিটি, সভাপতি- মুসলিম উদ্দিন, সম্পাদক- আখতারুজ্জামান রিপন।

বাসাইলে সুজনের নতুন কমিটি, সভাপতি- মুসলিম উদ্দিন, সম্পাদক- আখতারুজ্জামান রিপন।

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলের সু-শাসনের জন্য নাগরিক সুজনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদকে সভাপতি এবং বাসাইল নতুন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আখতারুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি খোরশেদ জামিল সহ-সভাপতি সুরনজিৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকেরুল করিম পাপন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজুয়ান তানভীর খান রাজীব, মোঃ রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, মোঃ রিপন মিয়া ও আমিনুল ইসলাম জনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!