
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার বিভিন্ন উপজেলায় অবৈধ ভেটেরিনারি ভেজাল ওষুধ কারখানা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। এসব কারখানার মালিকরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খামারি ও দেশের পশুপালন খাত।
এরই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু উপজেলার মুরাইল এলাকায় অবস্থিত আহাজ ফার্মা নামের একটি ভেটেরিনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং কাহালু উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও প্যাকেটজাত করার অভিযোগে কারখানার মালিক মো. হেলাল উদ্দীন (৫৫)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি মৃত আলতাফ হোসেনের পুত্র, গ্রাম–সূত্রাপুর, থানা–কাহালু, জেলা–বগুড়া। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় দোষ প্রমাণিত হওয়ায় জরিমানার অর্থ আদায়পূর্বক তাকে খালাস প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক