
শেরপুরে পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক ও প্রেমিকা-দুই তরুণ-তরুণীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৮) এবং একই উপজেলার ঝাউয়েরচর গ্রামের খ্রিষ্টান তরুণী অনামিকা (১৭)।
শেরপুর সদর থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মনির মিয়া ও অনামিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের হওয়ায় উভয় পরিবারের পক্ষ থেকেই ও সামাজিক ভাবে তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়। এতে তারা দুজনেই চরম মানসিক চাপে পড়ে।
গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থা অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মনির মিয়া মারা যান। এরপর সোমবার রাতে অনামিকাও মৃত্যুবরণ করেন।
বৃস্পতিবার (১৫ জানুয়ারি) শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মনির মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক