হোম » সারাদেশ » বাগেরহাট–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের গাওলা মাদ্রাসা ঘাট যুবদলের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খুরশিদা বেগম, যুবদল নেতা নূর ইসলাম শেখ । তাঁরা তাঁদের বক্তব্যে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার ও সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ধানের শীষের বিজয় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে রফিক শেখ, শফিক শেখ, সিদ্দিক শেখ, মিরাজ শেখ, সবুজ শেখসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!