হোম » সারাদেশ » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ তিতিক্ষার চিত্র তুলে ধরে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে স্মৃতিচারন করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। এবং খালেদা জিয়ার স্মরণে দোয়া ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব্যাগ বিতরণ করা হয়েছে।

নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়ার অনুষ্ঠান ও স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ১০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সমাজসেবক মৌসুমী জেরিন সোনিয়া’র সভাপতিত্বে  বাবলু ও  ইকবাল হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, নুর কবির ও মনিরুল আলম চোধুরী প্রমুখ

আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!